ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের চালান আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:৫৭ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা এলাকা থেকে এসব ওষুধ আটক করে ময়মনসিংহের (৩৯ বিজিবি) ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী পানিহাতা এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা অভিযান পরিচালনা করে ওই ওষুধের চালানটি আটক করতে সক্ষম হন।

আটক করা ভারতীয় ওষুধের সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও জানান, গারো পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএস/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝