বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কিশোরগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত রোববার এই আহ্বায়ক কমিটির আনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইমদাদুল হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আইয়ুব স্বাক্ষরিত অনুমোদনপত্রে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী)-কে আহ্বায়ক এবং মিজানুর রহমান শাহীন-কে সদস্য সচিব করা হয়েছে।
অনুমোদনপত্রে বলা হয়েছে, জেলা কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে জেলার উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের আয়োজন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, পূর্ণাঙ্গ কমিটির তালিকা যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্যও বলা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সফলতা কামনা করা হয়েছে।
ছবিতে দেখা যায়, অনুমোদনপত্রটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে কিশোরগঞ্জ জেলা কমিটির প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
টিআইএস