ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাজীপুরে চার ভূমি কর্মকর্তা বরখাস্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:১৬ পিএম
X

গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগত ব্যক্তিদের দিয়ে সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অভিযোগে চারজনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান এবং অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।

অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বহিরাগত ব্যক্তিদের দিয়ে অফিস পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(ক) ও ৩(খ) অনুযায়ী অদক্ষতা ও অসদাচরণের শামিল এবং একই বিধিমালা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।

রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. মাসুদুর রহমান রুবেল স্বাক্ষরিত অফিস আদেশগুলোর অনুলিপি ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এনএ/এসএফ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝