ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানাল এক উপসাগরীয় দেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:১৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জিয়ান্নি ইনফান্তিনোর গদি নড়বড়ে হয়ে গেছে। বিভিন্ন সময় নানান বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তোপের মুখে পড়া ফিফা প্রেসিডেন্ট সবশেষ এর টুর্নামেন্টগুলোকে বেসরকারিকরণের পরিকল্পনা করে ক্ষমতা হারানোর শঙ্কায়। বিশেষ করে ইউরোপের শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাকে সরাতে কোমর বেঁধে নেমেছে। তবে আশার আলোর দেখা পেলেন ইনফান্তিনো।

সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। বিভিন্ন জাতীয় ফুটবল সংস্থার স্বার্থ রক্ষা করে এমন প্রতিটি উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এই উপসাগরীয় দেশ।

ফিফা বিশ্বকাপসহ তাদের টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রি করার প্রস্তাব বাতিল করার পর এই সমর্থনের বার্তা এলো। ওই পরিকল্পনাটি বিশ্বজুড়ে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছিল। এমনকি ইউরোপীয় ইউনিয়ন আরও এক ধাপ এগিয়ে বিশ্বকাপ বয়কটের ঘোষণাও দিয়েছিল।

শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বাধীন ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য ইনফান্তিনোর সিদ্ধান্তকে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রকল্পটি বাতিল করা আন্তর্জাতিক ফুটবল পরিবারের কল্যাণ সাধন করবে এবং এর ঐক্য বজায় রাখবে। একই সাথে খেলাধুলার উন্নয়ন, ভক্ত এবং ফুটবল সম্প্রদায়ের ভালোর জন্য ভবিষ্যতে প্রতিটি প্রস্তাব বিচক্ষণতার সঙ্গে ভেবেচিন্তে মূল্যায়ন করার আহ্বান জানানো হয়।

শেখ হামদান বিন মুবারক জোর দিয়ে বলেন, ফুটবলের সার্বিক উন্নয়ন তরান্বিত করে এবং আন্তর্জাতিক ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ রাখে, এমন সব উদ্যোগ ও প্রস্তাবকে সমর্থন করে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিটির শেষে ফুটবল সংস্থাটি ফিফা প্রধান হিসেবে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আস্থা পুনরায় ব্যক্ত করে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝