ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয়: জ্বালানি প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

শনিবার (১ আগস্ট ২০২৬) রাত ১০টা ৩৫ মিনিটে দেওয়া এক বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করে দায়িত্বশীলভাবে তথ্য প্রচার করা প্রয়োজন। এ ধরনের ভিত্তিহীন সংবাদ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করতে পারে।

এ কারণে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি, এ ধরনের বিষয়ে সঠিক তথ্যের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা বা সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝