ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কমলগঞ্জে যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঢালুয়াছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপির সদস্যরা অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুত রাখা ২৬.০৯ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া জানান, বনজ সম্পদ রক্ষায় এবং অবৈধ কাঠ আহরণ ও পাচার বন্ধে বন বিভাগের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। কাঁঠালকান্দি বিওপির সহযোগিতায় পরিচালিত অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস/এসআর
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement