ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম
X

নারায়ণগঞ্জে মাদক মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মোরসালিন আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত মোরসালিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার মাহবুবের ছেলে।

আদালত পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২৫ সালের ২৮ মার্চ সোনারগাঁ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় সোনাপুর এলাকার একটি পরিত্যক্ত মাদ্রাসার কক্ষ থেকে মোরসালিনকে আটক করা হয়।

তিনি জানান, ওই সময় তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ফেনসিডিল এবং ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

পরে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মোরসালিনকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝