ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ড্রেসিংরুম বিতর্ক নিয়ে মুখ খুললেন স্কালোনি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:২৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং শেষ পর্যন্ত সম্মেলন ছেড়ে চলে যান। তবে কয়েকদিন পর নিজ শহর পুজাতোতে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেকটাই স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে।

সাংবাদিকরা ফাইনালের আগে ড্রেসিংরুমে ভাইরাল হওয়া একটি ভিডিও এবং লিওনেল মেসির বক্তব্য নিয়ে প্রশ্ন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও স্কালোনি বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন।
"আমি সোশ্যাল মিডিয়া দেখি না। আমি কিছুই জানি না। আপনারা কী নিয়ে কথা বলছেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।"

এরপর দলের মধ্যে কোনো ধরনের অন্তর্দ্বন্দ্ব ছিল কি না, এমন প্রশ্ন করা হলে স্কালোনি স্পষ্ট ভাষায় তা নাকচ করে দেন।

তিনি বলেন, "আমি বিশ্বাসই করতে পারছি না আপনারা কী বলছেন। আমরা সম্পূর্ণ ভিন্ন পথে ভাবছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছেলেরা মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তারা আর্জেন্টিনার জার্সির মর্যাদা রক্ষা করেছে, আর আমাদের সেটাই মনে রাখা উচিত।"

ফাইনালের ফল হতাশাজনক হলেও খেলোয়াড়দের প্রচেষ্টা নিয়ে সন্তুষ্ট কোচ। তার মতে, পুরো দল শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর 'ফকল্যান্ডস আর্জেন্টাইনদের' লেখা একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়ের ব্রিটিশ ভিসা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিও উড়িয়ে দিয়েছেন স্কালোনি।

তিনি বলেন, "এ বিষয়ে আমার কিছু জানা নেই। কেউ আমাদের কিছু জানায়নি। আপনারা যেভাবে ছবিটি দেখেছেন, আমিও ঠিক সেভাবেই দেখেছি।"

জাতীয় দলের ব্যস্ততা থেকে আপাতত কিছুদিনের বিরতিতে থাকবেন স্কালোনি। এই সময়টা পরিবারকে দিতে চান বলে জানান তিনি।

স্কালোনির ভাষায়,আর্জেন্টিনা ফুটবল "আমি এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। তাদের অনেক মিস করছি। এরপর সেপ্টেম্বর থেকে আবার অনুশীলন মাঠে ফিরব।"»

ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেগুলোর বিষয়ে কোনো মন্তব্য না করে দল, খেলোয়াড় এবং ভবিষ্যতের দিকেই মনোযোগ রাখার বার্তা দিয়েছেন আর্জেন্টিনা কোচ।

এসএ 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement