ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে-সুইজারল্যান্ড নাকি কলম্বিয়া?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:২৫ এএম
X

রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ ১৫ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। এরপর ২১ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইরের দুর্দান্ত নৈপুণ্যে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও শুরুতে চাপে ছিল আর্জেন্টিনা। এক পর্যায়ে মিশর দ্বিতীয়বার জাল খুঁজে পেলেও আক্রমণের শুরুতে ফাউল থাকায় গোলটি বাতিল হয়। তবে ৬৭ মিনিটে আবারও গোল হজমের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় লিওনেল স্কালোনির দল।

৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান কমায় আর্জেন্টিনা। ৮৪ মিনিটে মেসির গোল ম্যাচে সমতা ফেরায়। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজের বাড়ানো বলে এনজো ফার্নান্দেজের হেডে আসে জয়সূচক গোল। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এখন প্রশ্ন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে?

শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার শেষ ষোলোর ম্যাচের ফলের ওপর। এই দুই দলের মধ্যে যে দল জয় পাবে, তারাই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেসিদের।

দুই দলই এবার দারুণ ছন্দে রয়েছে। সুইজারল্যান্ডের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণ যেমন আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা হতে পারে, তেমনি কলম্বিয়ার আক্রমণভাগও যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম।

এখন দেখার বিষয়, আর্জেন্টিনার সামনে শেষ আটে দাঁড়ায় ইউরোপের সুইজারল্যান্ড, নাকি দক্ষিণ আমেরিকার চিরচেনা প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝