ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম
X
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ হাসমত আলী হাসু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত হাসমত আলী হাসু ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসমত আলী হাসুর বাড়িতে তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এই ঘটনায় গ্রেপ্তার আসামী হাসমত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement