ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডি কেটেলারের জোড়া গোলে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৪৭ এএম
X
Advertisement

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে মাঠের সব আলো কেড়ে নেয় বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।

মঙ্গলবার সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় বেলজিয়াম। এই হারের মধ্য দিয়ে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে শেষ ষোলোর বাধাই পেরোতে পারেনি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো তিন স্বাগতিক দেশেরই।

ম্যাচের আগে বালোগানের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা নাটকীয়ভাবে প্রত্যাহার হওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে নিষেধাজ্ঞা স্থগিতের অনুরোধ করা হয়েছে-এমন দাবিও ছড়িয়ে পড়ে। তবে এসব বিতর্ক মাঠের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। নবম মিনিটে রাসকিনের পাস থেকে চার্লস ডি কেটেলারে গোল করে দলকে এগিয়ে দেন। ৩১তম মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র।

তবে সেই সমতা স্থায়ী হয় মাত্র এক মিনিট। ৩২তম মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে আবারও বেলজিয়ামকে এগিয়ে দেন ডি কেটেলারে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বেলজিয়াম। ৫৭তম মিনিটে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলের সুযোগ নিয়ে ফাঁকা জালে বল পাঠান হ্যান্স ভ্যানাকেন। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১।

যোগ করা সময়ে রোমেলু লুকাকুর গোল স্বাগতিকদের হতাশা আরও বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

টুর্নামেন্টের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছিল যুক্তরাষ্ট্র। তবে অনেক বেশি সংগঠিত ও কার্যকর বেলজিয়ামের বিপক্ষে নিজেদের সেরাটা দেখাতে পারেনি তারা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা বেলজিয়াম শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে লস অ্যাঞ্জেলেসে স্পেনের মুখোমুখি হবে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement