ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ, পুরো অর্থবছরে কমেছে ০.৫৮ শতাংশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম
সংগৃহীত ছবি
X Advertisement

সংগৃহীত ছবি

সদ্য সমাপ্ত জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে। তবে মাসভিত্তিক এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছর শেষে মোট রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৫৮ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, জুন মাসে সব ধরনের পণ্য মিলিয়ে দেশের রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালের জুনে এ আয় ছিল ৩ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে জুনে রপ্তানি আয় বেড়েছে ২৫ দশমিক ৯১ শতাংশ।

এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল তৈরি পোশাক খাত। জুনে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসের ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের তুলনায় ২১ দশমিক ৫২ শতাংশ বেশি।

তবে পুরো ২০২৫-২৬ অর্থবছরের চিত্র ভিন্ন। বিদায়ী অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় হয়েছে ৪৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারের তুলনায় শূন্য দশমিক ৫৮ শতাংশ কম।

বার্ষিক রপ্তানি আয় কমার পেছনেও সবচেয়ে বড় প্রভাব ফেলেছে তৈরি পোশাক খাত। বিদায়ী অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ৩৮ দশমিক ৭০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ কম।

পোশাকের পাশাপাশি আরও কয়েকটি খাতে রপ্তানি আয় কমেছে। এর মধ্যে তামাকজাত পণ্যে ২১ দশমিক ৩৬ শতাংশ, চায়ে ১৮ দশমিক ৭৮ শতাংশ, সিরামিকে ১৮ দশমিক ৫৭ শতাংশ, হস্তশিল্পে ১৪ দশমিক ৭৩ শতাংশ এবং পাট ও পাটজাত পণ্যে ১১ দশমিক ৬৪ শতাংশ রপ্তানি আয় কমেছে।

অন্যদিকে, কিছু খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধিও দেখা গেছে। ইপিবির তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে জাহাজ রপ্তানিতে আয় বেড়েছে ৬৬৬ শতাংশ। এছাড়া ফল, বাইসাইকেল, ইলেকট্রনিক পণ্যসহ কয়েকটি খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝