ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যা শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:১৫ পিএম
X
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) বেলা দুইটার দিকে পৌরশহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠ সংলগ্ন মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। মানহা ওই মহল্লার মোস্তুফা আহমেদের নাতনী।

পারিবারিক সূত্র জানায়, মায়ের সঙ্গে নানা স্কুল শিক্ষক মোস্তুফা আহমেদের বাড়িতেই থাকতো মানহা মনী। বেলা দুইটার দিকে বাদাম খাওয়ার একপর্যায়ে গলায় একটি বাদাম আটকে যায়। পড়ে বাড়ির লোকজন টের পেয়ে আটকে যাওয়া বাদাম ছাড়ানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে হাসপাতালে নেওয়ার আগেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশু মানহা।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement