ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
চরফ্যাশনে প্রধান শিক্ষকের নির্দেশে সহকারী শিক্ষককে পিটিয়ে আহতের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:০৩ পিএম
X

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রধান শিক্ষকের নির্দেশে এক সহকারী শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। 

শনিবার (২৭ জুন) দুপুরের পর দক্ষিণ আইচা এলাকার করিমপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক আকতার হোসেনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সহকারী শিক্ষক আকতার হোসেন অভিযোগ করে বলেন, তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ চর আইচা ইউনিয়নের ১৬৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত এবং এর প্রতিবাদ করায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৭ জুন বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে করিমপাড়া এলাকায় প্রধান শিক্ষকের নির্দেশে তার ভাগিনা ও ভাতিজাসহ ৬–৭ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত শিক্ষকের ভাই রিয়াদ হোসেন জানান, খবর পেয়ে তারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত শিক্ষকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ বলেন, ওই শিক্ষক তার ফেসবুক আইডিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু পোস্ট দিয়েছেন। এ ঘটনায় কে বা কারা হামলা করেছে তা তার জানা নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বিষয়টি মৌখিকভাবে তাকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএফ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝