ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় দুই গোডাউন থেকে ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:১৪ পিএম
X
Advertisement

খুলনা নগরীর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার দুপুরে উত্তম এন্টারপ্রাইজের দুটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের দুটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে আশপাশের ব্যবসায়ীদের উপস্থিতিতে গোডাউন দুটির তালা ভেঙে ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ক ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন মজুদের অপরাধে উত্তম এন্টারপ্রাইজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ, পরিদর্শক মো. আসিফ আলম এবং খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার ও পরিদর্শক মারুফ বিল্লাহ।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব-৬ এবং আনসার ও ভিডিপির সদস্যরা।

এসএমএস/এসআর
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement