Saturday | 20 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 20 June 2026 | Epaper
BREAKING: টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে ৪ জনের মৃত্যু      প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন      নতুন নিয়মে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন      দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস      কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল      বিশ্বকাপের দ্রুততম গোলে মরক্কোর জয়      টানা দ্বিতীয় জয়ে নকআউটে যুক্তরাষ্ট্র      

মেসির ‘ফাউল’ নিয়ে বিতর্ক, ফিফার কাছে আলজেরিয়ার নালিশ

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১৪)

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। তাদের দাবি, ম্যাচে আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছেন রেফারি।

৩-০ গোলের পরাজয়ের পর দেশটির ফুটবল কর্তৃপক্ষ ম্যাচের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।

ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রথমার্ধের একটি ঘটনা। আলজেরিয়ার দাবি, আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি তাদের অধিনায়ক আইসা মান্দির পায়ের পেছনের অংশে স্টাডস তুলে আঘাত করেছিলেন, যা লাল কার্ডযোগ্য অপরাধ হতে পারত।

ঘটনার পর আলজেরিয়ান খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিলেও রেফারি কোনো কার্ড দেখাননি। পরে ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন মেসি।

আলজেরিয়ার অভিযোগে আরও বলা হয়েছে, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে ইব্রাহিম মাজাকে আঘাত করলেও সেটিও রেফারির নজর এড়িয়ে যায়।

ম্যাচটির দায়িত্বে ছিলেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মারচিনিয়াক, যিনি ২০২২ বিশ্বকাপ ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন। আলজেরিয়ার দাবি, ঘটনাগুলোর সময় তিনি কাছাকাছি অবস্থান করলেও কোনো ব্যবস্থা নেননি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। অনেক সমর্থক প্রশ্ন তুলছেন, তারকা খেলোয়াড়দের প্রভাব কি সিদ্ধান্ত গ্রহণে কোনো ভূমিকা রাখছে কি না।

দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুসও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড পাওয়া তার দলের মিডফিল্ডার থেম্বা জোয়ানের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একই ধরনের পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত দেখা যাচ্ছে।

ব্রুস বলেন, ‘মেসির ঘটনার সঙ্গে আমার খেলোয়াড়ের ঘটনার তুলনা করলে আমি একমত হতে পারি না। জোয়ানে শুধু প্রতিপক্ষকে টপকে যাওয়ার চেষ্টা করেছিল। অথচ সে লাল কার্ড দেখেছে এবং তিন ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছে।’

তবে তিনি একই সঙ্গে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এমন মানের খেলোয়াড়দের মাঠে থাকা ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে বিতর্ক পেছনে ফেলে নিজেদের পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে তাদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রিয়া। অন্যদিকে আলজেরিয়া মুখোমুখি হবে জর্ডানের।

সূত্র: বেইন স্পোর্টস

টিএস



LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close