ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৪০ এএম আপডেট: ২০.০৬.২০২৬ ৮:৪৪ এএম
X
Advertisement

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের হতাশা কাটিয়ে বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কার্লো আনচেলত্তির দল। সেই চাপের ফলও পেয়ে যায় তারা প্রথমার্ধেই। দুর্দান্ত ছন্দে থাকা মাতেউস কুনহা জোড়া গোল করে ব্রাজিলকে স্বস্তির অবস্থানে নিয়ে যান। তার গতিময়তা ও নিখুঁত ফিনিশিংয়ে হাইতির রক্ষণভাগ বারবার বিপাকে পড়ে।

প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। দ্রুতগতির এক আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ফলে বিরতিতে ৩-০ গোলের বড় লিড নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে হাইতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগের সামনে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে ব্রাজিলও ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি।

এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোকে টপকে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে সেলেসাওরা।

অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে হাইতির নকআউটে ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement