ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:১১ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৪:১৮ পিএম
X
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রায় ছয় ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর তাদের ভারতে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফের সুখদেবপুর ক্যাম্পের সদস্যরা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান নেয়।

পরে সকাল ৯টার দিকে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তাদের ফেরত নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

বিজিবি জানায়, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এ ঘটনায় দুই দফায় পতাকা বৈঠক হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভোরে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়। বর্তমানে সীমান্তে বিজিবির উপস্থিতি ও নজরদারি জোরদার করা হয়েছে।

২০ জনের মধ্যে নারী ও শিশু

পুশইনের চেষ্টা করা ওই ২০ জনের মধ্যে ১১ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪ জন শিশু ছিল বলে জানা গেছে।

সূত্র: বিজিবি


টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement