Saturday | 20 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 20 June 2026 | Epaper
BREAKING: টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে ৪ জনের মৃত্যু      প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন      নতুন নিয়মে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন      দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস      কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল      বিশ্বকাপের দ্রুততম গোলে মরক্কোর জয়      টানা দ্বিতীয় জয়ে নকআউটে যুক্তরাষ্ট্র      

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ২৯)

বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো শেষে প্রকাশিত ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে সবার ওপরে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ৩-০ গোলের জয় উপহার দেওয়ার পর এই স্বীকৃতি পেয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।

ফিফার তথ্যনির্ভর পারফরম্যান্স সূচকে খেলোয়াড়দের অবদান আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ—এই তিনটি বিভাগে মূল্যায়ন করা হয়। সেই সূচকে আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে শীর্ষস্থান দখল করেছেন মেসি।

তালিকায় ৭.৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট। আর ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে আছেন আইভরি কোস্টের আমাদ দিয়ালো।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক।

এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা পৌঁছেছে ১৬-তে। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি ও ক্লোসা।





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close