Friday | 19 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 19 June 2026 | Epaper
BREAKING: বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর      দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানি সম্পদ মন্ত্রী      ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি      পুলিশের পোশাকে আবার পরিবর্তন, প্রজ্ঞাপন জারি      লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ      হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু      আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ‘শঙ্কা নেই’: ডিএমপি      

টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে রানিং ইভেন্ট অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ৪১)

রাজধানীর হাতিরঝিলে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ রানিং ইভেন্ট ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’। শুক্রবার ভোর ৪ টায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন ১৭টি দেশের প্রায় তিন হাজার রানার। ২৫ কিলোমিটার, ১০.৩ কিলোমিটার এবং ৩ কিলোমিটার- তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।

স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘রান বাংলাদেশ’-এর উদ্যোগে ও টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ইভেন্টের মাধ্যমে দেশের রানিং কমিউনিটিকে আরও শক্তিশালী করা, নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটি রানিং ইভেন্ট। বিশ্বব্যাপী ম্যারাথন আয়োজনের মান নিয়ন্ত্রণ ও অনুমোদনকারী সংস্থা এইমস- অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিস্ট্যান্স রেসেস-এর সদস্যপদ অর্জন করেছে।

২৫ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মামুন আহম্মেদ এই বিভাগে দ্বিতীয় হয়েছেন ইমরান হাসান এবং তৃতীয় হয়েছেন কে এম সাজিদুল ইসলাম। 

নারী ২৫ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন হামিদা আক্তার জেবা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে নুসরাত জাহান এবং সায়তো রখথিত।

১০.৩ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পলাশ শেখ, ২য় মো. আনোয়ার ও ৩য় আশরাফুল আলম । নারী ১০.৩ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পারুল দাস। ২য় খাদিজা চৌধুরী, ৩য় আয়েশা নায়ার। 

শিশুদের ৩ কিলোমিটার বিভাগেও ছিল ব্যাপক অংশগ্রহণ। ছেলে শিশু বিভাগে অভি ইসলাম চ্যাম্পিয়ন হয়েছেন। এই বিভাগে ইমতিয়াজ ও ফারাবী যথাক্রমে ২য় ও ৩য় হয়েছেন।

মেয়ে শিশু ৩ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সামিহা।  দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে নূর ওয়াফিয়া ও সুবহানা মাহদিয়া। 

ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুরাগ অ্যাক্টিভের স্ট্রাটেজিক অ্যাডভাইজর মোহাম্মদ নাঈম আখতার, টুরাগ অ্যাক্টিভের চিফ অপারেটিং অফিসার আহম্মদ মনসুর রউফ, ঢাকা ২৫কের রেস ডিরেক্টর এবং রান বাংলাদেশের সিইও সাজনান মোহাম্মদ সহ রানিং প্রেমী সংস্থার প্রতিনিধি গণ। এ সময় তাঁরা বিজয়ী ও অংশগ্রহণকারী রানারদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে টুরাগ অ্যাক্টিভের স্ট্রাটেজিক অ্যাডভাইজর মোহাম্মদ নাঈম আখতার বলেন, ‘ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং সুস্থ জীবনযাপনের প্রতীক। একটি দেশের ক্রীড়া সংস্কৃতি শক্তিশালী করতে নিয়মিত এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘টুরাগ অ্যাক্টিভের উদ্দেশ্য হচ্ছে দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরা।’

টুরাগ অ্যাক্টিভের সিওও আহম্মদ মনসুর রউফ বলেন, ‘ঢাকা ২৫কে এখন রানারদের জন্য একটি প্রত্যাশিত আয়োজন হয়ে উঠেছে। প্রতিটি অংশগ্রহণকারী আমাদের কাছে একজন বিজয়ী। কারণ একটি ম্যারাথন শেষ করার জন্য প্রয়োজন শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস।’

টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক উদ্যোগ- যার মাধ্যমে মানুষকে সক্রিয় জীবনধারা, শারীরিক সুস্থতা এবং ক্রীড়া সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হচ্ছে।


বিজ্ঞপ্তি/টিএস






LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close