ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৫২ এএম
X
Advertisement

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হার এবং দুই খেলোয়াড়ের লাল কার্ডের তিক্ত দিন দেখেছিল দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় ম্যাচে তাদের সামনে হার এড়িয়ে টুর্নামেন্টে টিকে থাকাই ছিল বড় চ্যালেঞ্জ। ৮৩ মিনিটে দেওয়া গোলে সেই কাজটাও সম্পন্ন হয়েছে। ফলে ৭৭ মিনিট লিড ধরে রাখা চেক প্রজাতন্ত্র জয়বঞ্চিত হয়ে মাঠ ছাড়ল ১-১ সমতায়।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জাতীয় সঙ্গীতের সময় আফ্রিকান মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা ছিলেন অশ্রুসিক্ত, আর শেষ করেছেন হাসিমুখে। পেনাল্টি থেকে গোল করে তিনি দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দিয়েছেন। এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটেই চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন মিখাল সাদিলেক।

এর আগে দুই দলই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল এবং ফলে তারা জানত যে আরেকটি হার নকআউট পর্বে ওঠার সম্ভাবনাকে বড় ধরনের ধাক্কা দেবে। দক্ষিণ আফ্রিকা ২-০ গোলে মেক্সিকোর কাছে এবং চেক প্রজাতন্ত্র ২-১ ব্যবধানে হারে দক্ষিণ কোরিয়ার কাছে। ফলে এই ম্যাচের ড্র উভয়কেই বাঁচিয়ে দিয়েছে। 

দারুণ খেলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা। যদিও তারা ম্যাচের শুরুতেই অবশ্য গোল খেয়ে পিছিয়ে পড়ে। এবারের বিশ্বকাপে দ্রুততম গোল করলেন মিডফিল্ডার মিখাল সাদিলেক। ম্যাচের ৫ মিনিট ৭ সেকেন্ডে বক্সে আলেকসান্দ্র সোইকার সঙ্গে বল আদান-প্রদান করে নিচু শটে তিনি গোল করেন।

পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। লড়াই চালিয়ে যাওয়ার ফল আসে ম্যাচের ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। দক্ষিণ আফ্রিকা ফরোয়ার্ড থাপেলো মাসেকোর শট চেক বক্সে ফরোয়ার্ড পাভেল শুলৎসের হাতে লেগে হ্যান্ডবল হয়। এরপর স্পটকিকে গোল করেন মোকোয়ানা।

গ্রুপ ‘এ’ থেকে দুই দলেরই এখনও শেষ ৩২-এ ওঠার সুযোগ আছে। দক্ষিণ আফ্রিকা আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। একই সময়ে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিপক্ষে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement