ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টুর্নামেন্ট চলাকালীন জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম
X
Advertisement

ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে হারের পরপরই বড় এই সিদ্ধান্ত নেয় বাফুফে।

৪ সেপ্টেম্বর গভীর রাতে ই-মেইলের মাধ্যমে জোন্সকে অব্যাহতির কথা জানানো হয়।

জোন্সের জায়গায় ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

চলমান কোনো টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচকে সরিয়ে দেওয়ার ঘটনা বেশ বিরল। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে কোচ পরিবর্তনের এই সিদ্ধান্ত বাংলাদেশের ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, শুধু দলের পারফরম্যান্স নয়, জোন্সের আচার-আচরণ নিয়েও বাফুফে বেশ কিছুদিন ধরে অসন্তুষ্ট ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন নেতিবাচক মন্তব্য নিয়ে ফেডারেশনকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। পাশাপাশি সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না। দুজনের মধ্যে সরাসরি বিরোধও তৈরি হয়েছিল।

সব মিলিয়ে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর জোন্সকে বিদায় দেওয়ার পরিকল্পনা ছিল বাফুফের। তবে উজবেকিস্তানে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর আর অপেক্ষা করেনি ফেডারেশন। তাসখন্দেই জোন্সকে অব্যাহতি দেওয়া হয়।

এমনকি তাকে হোটেল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে জেরার্ড জোন্সের অধ্যায়ের ইতি ঘটল।

এখন ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দলের দায়িত্ব সামলাবেন আতিকুর রহমান মিশু। টানা দুই হারের পর তার অধীনে জয় দিয়ে বাছাইপর্ব শেষ করাই হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য।

-এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement