ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা।
শুক্রবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেন শানাকা। অপরাজিত ছিলেন ৪৩ বলে ১২১ রানে।
পূর্বেও ২০১৬ সালে শ্রীলঙ্কার একটি ঘরোয়া টি–টুয়েন্টি টুর্নামেন্টে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন শানাকা।
সাম্প্রতিক সুখবর পেয়েছেন শানাকা । চলতি সেপ্টেম্বর (২০২৬) মাসে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত শ্রীলঙ্কার ওয়ানডে দলে দীর্ঘ ৩২ মাস পর ডাক পেয়েছেন তিনি।
এফএস