ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে অনেকটাই স্বস্তি ফিরবে: শফিকুর রহমান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:২০ পিএম
X
Advertisement

দেশে চাঁদাবাজি বন্ধ করা গেলে মানুষের জীবনে অনেকটাই স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তা জনগণ জানে। চাঁদাবাজি কমছে না, বরং বাড়ছে।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট ব্যবস্থা টিকে আছে। কোনো দল যদি তাদের কর্মীদের সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে না পারে, তাহলে সেই দলের দেশ পরিচালনার নৈতিক অধিকার থাকে না। তিনি বলেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে, তারাই সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম।

তিনি আরও বলেন, সরকার বিভিন্ন পণ্যে কর কমালেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না। কারণ বাজারের বিভিন্ন খাত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া কোনো সিন্ডিকেট টিকে থাকতে পারে না।

ব্যবসায়ীদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, কিছু গোষ্ঠীর কারণে অনেক ব্যবসায়ী স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছেন না। চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

গণমাধ্যম প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকদের উচিত সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারলে সমাজে অন্যায়, দুর্নীতি ও পেশিশক্তির আধিপত্য টিকতে পারে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হবে। কোনো ব্যক্তি বা দলের ভুল থাকলে তা সাহসের সঙ্গে তুলে ধরতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন। সেখানে গরিব-ধনী নির্বিশেষে সবাই সমান বিচার পাবে। রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এমন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement