ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:১৭ পিএম
X
Advertisement

লেবাননে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহায়তায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই সমঝোতা হয়েছে।

লেবাননে সাম্প্রতিক সহিংসতা মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান উদ্যোগের ওপর চাপ তৈরি করেছিল। বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়।

এর আগে হিজবুল্লাহর এক আইনপ্রণেতা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরান সংগঠনটিকে জানিয়েছে—পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। চলমান সংঘাতে এটি হিজবুল্লাহর অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানের সঙ্গে হওয়া চুক্তির আওতায় লেবাননসহ যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্রদের সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে সংঘাত কিছুটা কমলেও সাম্প্রতিক দিনগুলোতে আবারও উত্তেজনা বেড়ে যায়। নতুন এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement