ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৩১ পিএম
X

ময়মনসিংহ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদিত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনার পেছনে মানুষের অসচেতনতা দায়ী। সড়ক নিরাপদ রাখতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট স্থাপন, রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি অদক্ষ চালকদের কারণেও অনেক দুর্ঘটনা ঘটছে। তাই মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

আলোচনা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪টি পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং আহত ১৬ জনের পরিবারকে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। এ সময় মোট ৫০টি পরিবারকে ১ কোটি ৯৬ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

বিআরটিএ সূত্রে জানা যায়, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর মধ্যে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে মোট ৮ কোটি ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিআরটিএ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝