ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:০৫ পিএম
X
Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় নাহিদ হাসান আব্দুল্লাহ (১০) নামে এক শিশু ও মো. মহিন সরকার (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। অপরদিকে, বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণশ্রমিক মহিন সরকারের মৃত্যু হয়।

এর আগে, একই দিন দুপুরে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় কর্মরত অবস্থায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন নির্মাণশ্রমিক মহিন সরকার। তিনি উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের সরকার বাড়ির মৃত হানিফ সরকারের একমাত্র ছেলে।

এদিন সকালে টোরাগড় এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল এলাকার মকবুল খলিফা বাড়ির মনির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, “সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এইচইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement