ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাজীপুরে গার্মেন্টসের অর্ধশত শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:১৪ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৪:১৮ পিএম
X

গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের বেশিরভাগই নারী শ্রমিক।

শনিবার (২০ জুন) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেডের সাত তলায় কাজ শুরুর কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ৯টা থেকে একে একে প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ অবস্থায় হাসপাতালে আসেন। তাদের মধ্যে ১৯ জনকে ভর্তি রাখা হয়েছে, কয়েকজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূষিত পানি পান বা অন্য কোনো কারণে এ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে নিশ্চিত কারণ জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দেয়।

তিনি আরও বলেন, কারখানার পানি দুই দিন ধরে ফিল্টার করা হচ্ছিল এবং অনেক শ্রমিক পানি পান করার আগেই অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন তিনি।

এক নারী শ্রমিক নাজনিন আক্তার বলেন, সকালে কাজ শুরুর কিছুক্ষণ পরই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, পরে আরও অনেকে অসুস্থ হন। পরে সবাইকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ১৮ জুন একই কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হন। ওই ঘটনায় পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

পরিস্থিতি তদন্তে প্রশাসন

ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝