ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চরফ্যাশনে চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:০৭ পিএম
X
Advertisement

স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে চরফ্যাশনে দিনব্যাপী বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর মাঠে এ মেলার আয়োজন করা হয়।

বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর রেইজ (RAISE) প্রকল্পের আওতায় আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এ মেলার আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা যায়, রেইজ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলার বিভিন্ন গ্রামীণ এলাকার প্রান্তিক তরুণ-তরুণীদের দক্ষ ও অভিজ্ঞ কারিগরদের অধীনে ওস্তাদ-শিষ্য পদ্ধতিতে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমের আওতায় যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি কার্যকর সংযোগ স্থাপন করাই ছিল এ মেলার মূল উদ্দেশ্য। চাকরি মেলায় প্রায় ১০টি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে।

মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি.এস.এম. ফিদা হাসান, এফডিএ পরিচালনা পরিষদের সদস্য ও সাংবাদিক নাছিউর রহমান এবং চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া।

এ ছাড়া অনুষ্ঠানে এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর নাথ দেবনাথসহ সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা অত্যন্ত জরুরি। প্রথাগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক কারিগরি প্রশিক্ষণ এবং সরাসরি চাকরি মেলার আয়োজন বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বাস্তবায়নকারী সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আশা প্রকাশ করে যে, এ মেলার মাধ্যমে চরফ্যাশন উপজেলার বহু দক্ষ ও যোগ্য বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর টেকনিক্যাল অফিসার মোহাম্মদ নেওয়াজ শরিফ।

এসএফ/এসআর
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement