ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নন্দীগ্রামে লাইসেন্সবিহীন ২ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম
X
Advertisement

বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স ছাড়া খাদ্যশস্যের ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার রণবাঘা বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় রণবাঘা বাজারের মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজের ম্যানেজার কামরুল হাসান (৩৭)-কে ২০ হাজার টাকা এবং মা বাবার দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মালেক (৩৯)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র আরও জানায়, খাদ্যশস্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান মেনে চলা বাধ্যতামূলক। এ ধরনের ব্যবসা পরিচালনার জন্য যথাযথ লাইসেন্স গ্রহণ না করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইনের আওতায় এ জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। এ সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, খাদ্যশস্যের অবৈধ ব্যবসা ও অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

একেএ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement