ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাপাসিয়ায় সবজি ব্যবসায়ীসহ নারী নিহত, আহত ৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:২০ পিএম আপডেট: ০৯.০৬.২০২৬ ৬:২৯ পিএম
X

গাজীপুরের কাপাসিয়ায় পৃথক ঘটনায় এক সবজি ব্যবসায়ী ও এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় কাপাসিয়া বাজারের কাঁচামাল (সবজি) ব্যবসায়ী মো. নুরুল ইসলাম (৪৫) নিহত হন।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা জানান, নুরুল ইসলাম গাজীপুর চৌরাস্তা থেকে পিকআপে করে দোকানের মালামাল নিয়ে কাপাসিয়ার উদ্দেশে রওনা হন। পথে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। চালক চাকা পরিবর্তনের কাজ করছিলেন এবং নুরুল ইসলাম গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধারে মেট্রোপলিটন থানা পুলিশ কাজ করছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মরদেহটি হাসপাতালে আনা হয়েছে।

এদিকে একই মহাসড়কের কাপাসিয়া উপজেলার জলপাইতলা এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে ‘পথের সাথী রাজদূত’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে একই দিন ভোর ৬টার দিকে উপজেলার উরুল এলাকায় ইয়াসমিন আসমা (৫০) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

পুলিশ জানায়, নিজ বাড়ির শয়নকক্ষে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে চার্জারের ত্রুটিজনিত কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনএএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝