Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper
BREAKING: দেশের ৮ জেলায় বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস      সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ      এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান      পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সিটি করপোরেশন প্রশাসকের বিদেশ সফরের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী      এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা      ভারত থেকে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ জেলে      

ঈদের আগে ৬ লাখ শিক্ষক বেতন পাননি: সংসদে এমপি সেলিম

প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১৪)

দেশের প্রায় ৬ লাখ শিক্ষক ও কর্মচারী ঈদুল আজহার আগে বেতন পাননি বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ভূঁইয়া। তিনি জানান, জুনের ৮ তারিখ পর্যন্ত মে মাসের বেতনও পরিশোধ করা হয়নি।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এ সময় এমপি সেলিম ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষকদের বেতন না পাওয়া অগ্রহণযোগ্য। তিনি আরও দাবি করেন, অতীতে বিএনপি সরকারের সময়ে ঈদের আগেই শিক্ষকদের বেতন পরিশোধ করা হতো।

শিক্ষকদের বেতন আটকে যাওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অর্থ বরাদ্দের উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান সংসদ সদস্য।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close