Saturday | 6 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 6 June 2026 | Epaper
BREAKING: ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      পুশইনের আরও ৮ চেষ্টা প্রতিহতের দাবি বিজিবির      যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা      বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি খুব বেশি প্রভাব ফেলবে না : উপদেষ্টা জাহেদ      স্বর্ণের দামে বড় পতন      ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা      মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      

রাজধানীতে বাস উল্টে হেলপার নিহত

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:১৩ পিএম   (ভিজিট : ২২)

সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাসের চালকের সহকারী (হেলপার) মোহাম্মদ রফিককে (৩৫) মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মোহাম্মদ রফিক ময়মনসিংহ সদর উপজেলার নুর আলমের ছেলে। আহতরা হলেন মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)।

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল জানান, মহাখালীর আমতলী এলাকায় ভাটি বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে চালকের সহকারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত মোহাম্মদ রফিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরএন





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close