ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৩৮ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জে নারী ও শিক্ষার্থীদের প্রতি দীর্ঘদিন ধরে অশালীন আচরণ ও ইভটিজিংয়ের অভিযোগে মফিজ উদ্দিন (৩৮) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) রাতে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। পরে বৃহস্পতিবার (২১ মে) সকালে দণ্ডপ্রাপ্ত মফিজ উদ্দিনকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

এর আগে বুধবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকায় স্থানীয়দের হাতে তিনি আটক হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে স্কুল–কলেজগামী ছাত্রী, কলকারখানায় কর্মরত নারী এবং পথচারীদের উত্ত্যক্ত করতেন। তার এমন আচরণের কারণে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার বিকেলেও একই ধরনের আচরণের অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “নারীদের প্রতি অশালীন আচরণ ও ইভটিজিং কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তার বিষয় বিবেচনায় আইন অনুযায়ী তাকে দণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।”

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “স্থানীয় জনগণের তাৎক্ষণিক পদক্ষেপ ও সচেতনতার কারণে অভিযুক্তকে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝