ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ২:১৮ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। 

মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারা অনুযায়ী দুটি পৃথক মামলায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সাহেদ মেডিকেল হলের মালিক সানি ভূঁইয়া (৩০) কে তিন হাজার টাকা এবং ইলমা পোল্ট্রি ফিডের মালিক আশরাফুল ইসলাম (৪৩) কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিরাপদ পশুখাদ্য বাজারজাত নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালনা করা হবে।

এসআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝