ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে ‘আলুর বহুমুখী ব্যবহার’ শীর্ষক সমাবেশ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:৩১ পিএম
X

আলুর জন্য বিখ্যাত জেলা মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার ও সম্ভাবনার নতুন বাংলাদেশ বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশস্থলে আলুর ওপর বিভিন্ন ধরণের খাবার তৈরি করে ২০টি স্টলে কৃষাণ-কৃষাণীরা অংশ নেন। প্রতিটি স্টল ঘুরে ঘুরে তাদের তৈরি খাবার পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। তিনি আলুর বিভিন্ন আইটেমের খাবার পরিদর্শনের পাশাপাশি প্রতিটি স্টল থেকে খাবার ক্রয় করে নিজে ও তাঁর সঙ্গে থাকা প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মীদের মধ্যে তা বিতরণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু এবং মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ প্রমুখ।

পরে মেলায় অংশগ্রহণকারী কৃষাণ-কৃষাণীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝