ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৮:৫৯ পিএম
X
Advertisement

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবকে গলায় শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের বিরুদ্ধে। 

রোববার (১৭ মে) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পরীক্ষার ফি ও অন্যান্য আয়-ব্যয়ের হিসাব যাচাইয়ের সময় বিপুল পরিমাণ অর্থের গড়মিল ধরা পড়ে। বিষয়টি নিয়ে সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব প্রশ্ন তুললে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের সঙ্গে তার প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষককে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক-কর্মচারীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব বলেন, “বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবের গড়মিল ধরার পর প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। সহকর্মীরা এসে আমাকে রক্ষা করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং শিক্ষা অফিসেও অভিযোগ দেব।”

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল বলেন, “আয়-ব্যয়ের হিসাব নিয়ে কথাকাটাকাটি হয়েছে, তবে গলা চেপে ধরার ঘটনা সত্য নয়। কোনো দুর্নীতির সঙ্গেও আমি জড়িত নই। এটি ভুল বোঝাবুঝি মাত্র।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তারিকুল আলম বলেন, “এ ধরনের কোনো ঘটনা এখনো আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

একেএ/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement