ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৭:০৬ পিএম
X
Advertisement

শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী হালুয়াঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের আওতাধীন হলদিগ্রাম ও কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া মধুটিলা এলাকায় হলদিগ্রাম ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে ভারতীয় মদভর্তি কয়েকটি বস্তা জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

একই রাতে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কুশপাড়া এলাকায় কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা আরেকটি অভিযান চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া আরও কিছু ভারতীয় মদের বোতল জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement