ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে অকাল বন্যায় ৩৪০ কোটি টাকার ফসলহানি, দিশেহারা কৃষক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:৩৩ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

অকাল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলায় প্রায় ৩৪০ কোটি টাকার বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। বছরের একমাত্র প্রধান ফসল হারিয়ে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তায় পড়েছেন হাজারো কৃষক।

মঙ্গলবার দুপুরে জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক দীপক কুমার পাল জানান, অকাল বৃষ্টিজনিত বন্যায় জেলার বিভিন্ন হাওরের প্রায় ২১ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। কোথাও সম্পূর্ণ, কোথাও আংশিক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ২১ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অনুসন্ধানে জানা গেছে, উজানের ঢলে জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার হাওরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বানিয়াচংয়ের খোয়াই নদীর বাঁধ ও বাহুবলের করাঙ্গী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমিতে দ্রুত পানি ঢুকে পড়ে। এতে অনেক কৃষক আধাপাকা ধান কাটার সুযোগও পাননি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তারা এ বছর বোরো আবাদ করেছিলেন। কিন্তু আকস্মিক বন্যায় তাদের সব স্বপ্ন ভেসে গেছে। তারা দ্রুত সরকারি প্রণোদনা, খাদ্য সহায়তা ও কৃষিঋণ মওকুফের দাবি জানিয়েছেন।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement