Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে হৃদয়-লিটন-শরিফুলের উন্নতি

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ২৩)

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় (একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) শেষ করেছে বাংলাদেশ। ওই সিরিজে সেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। ২ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৮৪ রান।

এমন পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে হৃদয়ের। বাংলাদেশ দলের এই মিডল অর্ডার ব্যাটার ২ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ৩৭তম স্থানে উঠে এসেছেন।

অধিনায়ক লিটন দাসও উন্নতি করেছেন। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ২৬ রানের ইনিংস খেলা লিটন র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। বর্তমান টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে তার অবস্থান ৫২তম।

বোলিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগার বোলারদের। নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে দুই ম্যাচে ২ উইকেট নির্য়ে অফস্পিনার শেখ মেহেদী হাসান এক ধাপ এগিয়েছেন। উঠে এসেছেন তালিকায় ১৭ নম্বরে।

তবে র‍্যাঙ্কিংয়ের তালিকাতে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এক লাফে ৯ ধাপ টপকে বোলারদের তালিকায় এখন ৫৪তম অবস্থানে তিনি। সিরিজের দুই ম্যাচে ৪ উইকেট শিকার করেন শরিফুল।

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়েছেন, তার অবস্থান এখন ১২তম।

এমএ


সম্পর্কিত   বিষয়:  টি-টোয়েন্টি   হৃদয়   লিটন   শরিফুল  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close