ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের ২২ বছর বয়সী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামে এক শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ এপ্রিল ধর্ষণের ঘটনায় ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পুত্রবধূ নিজেই।

থানা পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করেন। গত শনিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ছেলে সাইফুল ইসলাম বাড়িতে না থাকায় পুত্রবধূ সুবেদা বেগমকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটান আব্দুল ওয়াহাব। এ সময় এক প্রতিবেশী নারী আপত্তিকর অবস্থায় দেখে ফেললে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুল ওয়াহাবকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।

এদিকে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত শ্বশুর আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই তিনি পুত্রবধূর সঙ্গে অনৈতিক আচরণ করে আসছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝