ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যার অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১৯ পিএম
X

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। খাগবাড়ী গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সাথে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার বিকেলে মনোতোষ ঘটক ও গৌরাঙ্গ ঘটকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষ ঘটককে মারধর করে। এতে মনোতোষ ঘটক গুরুতর আহত হয়। গুরুতর আহত মনোতোষকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী তন্ময় ঘটক বলেন, বিকেলে মনোতোষ ঘটকের সাথে জমিজমা নিয়ে গৌরাঙ্গ ঘটক ও স্ত্রী পুতুল ঘটকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের তাদের মাঝে হাতাহতি হলে মনোতোষ ঘটক মাটিতে পড়ে যায়। তাকে নিয়ে হাসপাতালে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের চিকিৎসক ডা. তমাল অধিকারী বলেন, মনোতোষ ঘটককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন।

কোটালীপাড়া থানার এসআই উত্তম সেন বলেন, মনোতোষ ঘটকের পরিবারের লোকজন মৌখিকভাবে হত্যার অভিযোগ করেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝