ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিহ্যাব নির্বাচনে বিজয়ীদের ফুলেল সংবর্ধনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:১৭ পিএম
X
Advertisement

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এ বিজয়ী হওয়ায় আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে ফুলেল সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম।

গতকাল ঢাকার পুরানা পল্টন লাইনে ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা নবনির্বাচিত দুই নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হক তাঁদের যোগ্যতা, সততা ও নেতৃত্বগুণ দিয়ে রিহ্যাবসহ দেশের আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁদের এই বিজয় কুষ্টিয়া জেলার জন্য গর্বের বিষয়।

ফোরামের মহাসচিব মহঃ মনিরুজ্জামান বলেন, এই বিজয় নেতৃত্ব, নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি। তাঁদের অভিজ্ঞতা রিহ্যাবকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী সংগঠনে পরিণত করবে।

সংবর্ধিত আব্দুর রাজ্জাক বলেন, এই অর্জন ব্যক্তিগত নয়, বরং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি রিহ্যাবকে আরও কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ এমদাদুল হক বলেন, রিহ্যাবের মাধ্যমে আবাসন খাতে স্বচ্ছতা, ন্যায্যতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তারা কাজ করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের সহ-সভাপতি সঞ্জিত কুমার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আতিউর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আমিনুর রহমান, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক মোঃ রুহুল আমিন, বাংলাদেশ ফুড সেফটি অপারেটিভের সিনিয়র কনসালট্যান্ট মোঃ আইয়ুব হোসেন, নারীর উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-পরিচালক মোঃ তৌহিদুজ্জামানসহ ফোরামের অন্যান্য সদস্যরা।

ফোরাম সূত্রে জানা যায়, নবনির্বাচিত এই নেতৃত্ব আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, আধুনিক নগর পরিকল্পনা এবং টেকসই হাউজিং উন্নয়নে ভূমিকা রাখবেন।

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম মনে করে, তাঁদের নেতৃত্বে রিহ্যাব আরও শক্তিশালী, স্বচ্ছ ও উন্নয়নমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের আবাসন খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

এসআর
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement