ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, ২ জনের সাজা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ তৎপরতায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২ জনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

থানা সূত্রে জানা যায়, জনশৃঙ্খলা বিঘ্ন করার অভিযোগে ইমাম (২০) ও মোমিন (২০)-কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ নাহিদ হাসান আদনান (২৯)-কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৭) দায়ের করা হয় এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

একই ইউনিয়নে পৃথক আরেক অভিযানে আকলিমা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকেও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা (নং-২৯) দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া মধ্য পানজোড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় মিলন মিয়া (৪৮) ও শাহআলম (৪০)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ভাঙা অবস্থায় প্রায় ২০ গ্রাম (প্রায় ২০০ পিস ইয়াবার সমতুল্য) এবং আরও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক মামলা (নং-২৮) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝