ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড় সীমান্ত এলাকায় ৫টি ভারতীয় গরু উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৪০ পিএম
X

পঞ্চগড় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে প্রায় পৌনে পাঁচ লাখ টাকা মূল্যের ৫টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সুয়েরপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে বড়শশী বিওপির নিয়মিত ও বিশেষ টহল দল সুবেদার মো. একাব্বর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা কাজীপাড়া এলাকায় ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন অবস্থায় ৪টি (২টি বলদ ও ২টি ষাঁড়) গরু আটক করা হয়। আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।

এছাড়া একই দিন (সোমবার) পৃথক আরেকটি অভিযানে রাত সাড়ে ৯টার দিকে জেলার বোদা থানাধীন অমরখানা এলাকায় চোরাকারবারিদের পাচার করে আনা আরও ১টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। সর্দারপাড়া বিওপির নিয়মিত টহল দল হাবিলদার মো. ছায়েদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৮/২১ এস ও ৭৭৯/এমপি-এর মধ্যবর্তী স্থানে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরুটি আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা (এসআইপি) ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে মোট ৫টি চোরাচালানকৃত ভারতীয় গরু আটক করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝