ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএনপির নির্বাচনি ইশতেহারে খাল খনন অনত্যম অঙ্গীকার: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:১৪ পিএম
X
Advertisement

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে খাল খনন অন্যতম অঙ্গীকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ১৯৭৬ সালে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। 

তিনি বলেন, মাগুরা জেলায় দখল হওয়া খাল উদ্ধার করে পর্যায়ক্রমে খনন ও পুন: খনন করে তা সংরক্ষণ করা হবে। সরকারের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে।

সোমবার দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়নপুর এর (এমডি-১/এস-৬) খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির উদ্বোধন করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, খাল খনন উৎসবে পরিণত হয়েছে। ইতোমধ্যে সারা দেশে ৩৭ হাজার ৫৬৭ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান করা হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা স্বল্পমূলে সার, বীজসহ আনুষঙ্গিক ক্রয় করতে পারবেন। ইতোমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। 

তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়, সে যে দলেরই হউক। আমরা যেকোন মূল্যে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করবো।

মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। স্বাগত বক্তৃতা করেন মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান সুজন। অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জেলা বিএনপির সদস্য মিথুন রায় চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

উল্লেখ্য, ২.৮৭০ কিলোমিটারের মধ্যে মহম্মদপুরে ০.৯৫৫ কিলোমিটার খাল খননে ব্যয় হবে ৯ লাখ ৩৯ হাজার ৩২৮ টাকা। আগামী ১৫ মে ২০২৬ সালে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিকালে মন্ত্রী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল (২.৪০ কিলোমিটার) খনন কর্মসূচির উদ্বোধন করেন।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement