ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে পুলিশ পাহারায় ডিজেল বিক্রি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম
X

মুন্সীগঞ্জে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন চালক, কৃষক ও সাধারণ গ্রাহকরা। কোথাও কোথাও সীমিত পরিমাণ ডিজেল বিক্রি করা হচ্ছে পুলিশ পাহারায়।

সোমবার (১৬ মার্চ) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার অন্তত সাতটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, অধিকাংশ পাম্পেই পেট্রোল ও অকটেন নেই। কোথাও কোথাও অল্প পরিমাণ ডিজেল সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই কম।

সিরাজদিখানের নিমতলা এলাকার একটি ফিলিং স্টেশনে সকাল থেকেই তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গ্রাহকদের। অনেকেই জানান, দুই ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে।

স্থানীয় কৃষক ও চালকরা জানান, টানা কয়েকদিন ধরে তেলের সংকট থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। একজন কৃষক বলেন, দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তেলের জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। জমিতে সেচ দিতে পারছি না, ইরি ধানের জমি শুকিয়ে যাচ্ছে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি ফিলিং স্টেশনের দায়িত্বশীল ব্যক্তি বলেন, আজকে আমাদের মাত্র ৯ হাজার লিটার ডিজেল দেওয়া হয়েছে। পেট্রোল ও অকটেন ডিপো থেকে দেওয়া হয়নি। গ্রাহকের চাপ অনেক বেশি হওয়ায় সবাইকে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে হয়েছে।

এদিকে তেল নিতে গ্রাহকদের ভিড় বাড়তে থাকায় কয়েকটি ফিলিং স্টেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় চালক ও কৃষকরা দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তা না হলে কৃষি কাজ ও পরিবহন খাতে বড় ধরনের ভোগান্তি তৈরি হবে বলে আশঙ্কা করছেন তারা।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝