ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে মৌসুমের প্রথম বৃষ্টিতে তলিয়ে গেছে আলুক্ষেত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৫৫ পিএম
X
Advertisement

আজ বৃহস্পতিবার জয়পুরহাটে মৌসুমের প্রথম দুই ঘণ্টাব্যাপী বৃষ্টিপাত হয়েছে। আলু উৎপাদনে শ্রেষ্ঠ জেলা জয়পুরহাটে এ বৃষ্টিতে প্রায় ১১০ হেক্টর জমির আলুসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাদিক জানান, বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সকালে জেলায় ৩২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কোমরগ্রাম এলাকার কৃষক মোফাজ্জল হোসেন বলেন, তিন বিঘা জমির আলু পানিতে ডুবে গেছে। এতে তিনি ক্ষতির আশঙ্কা করছেন। অপর কৃষক সামছুল জানান, আলুর ন্যায্য দাম না পাওয়ায় তিনি আগেই ক্ষতির মধ্যে ছিলেন। এর মধ্যে আবার বৃষ্টিতে আলু ডুবে যাওয়ায় ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। তিনি এবার চার বিঘা জমিতে আলু চাষ করেছেন।

আলু উৎপাদনে শ্রেষ্ঠ জেলা জয়পুরহাটে আলু তোলা প্রায় শেষ পর্যায়ে থাকলেও প্রায় ১১০ হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমি থেকে দ্রুত পানি বের করে দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। আলুর পরিপক্বতা হওয়ায় তেমন ক্ষতির আশঙ্কা নেই বলে জানান কৃষি বিভাগের ওই কর্মকর্তা কৃষিবিদ সাদিক।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement