ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য রেকর্ড অ্যালেনের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম
X
Advertisement

ওয়েষ্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেন।

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি রেকর্ড গড়েন ফিন অ্যালেন। 

এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই রেকর্ড ছিল ওয়েষ্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইলের। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে খ্যাত গেইল ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে অ্যালেনের সেঞ্চুরিটিই সর্বোচ্চ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটাই দ্রুততম সেঞ্চুরি।

ফিন অ্যালেন দলকে ফাইনালে তুলে দেওয়ার পথে ১০টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন। তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে সম্মানজনক পূঁজি উপহার দিতে দায়িত্বশীল ব্যাটিং করেন মার্কো জানসেন। তার ৩০ বলের অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। 

টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সিপার্ট ও ফিন অ্যালেন। ৯.১ ওভারে তারা স্কোর বোর্ডে যোগ করেন ১১৭ রান। ৩৩ বলে ৭টি চার আর দুই ছক্কায় ৫৮ রান করে ফেরেন সিপার্ট।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফিন অ্যালান। তিনি ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। দলের জয় নিশ্চিত হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যাট করতে নেমে ১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রাচিন রবিন্দ্র।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement