ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় খামেনির স্ত্রীও নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৩৪ পিএম
X

যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এবার তার স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খামেনির কার্যালয় ও বাসভবনে হামলা চালানো হলে তিনি নিহত হন। প্রথমে বিষয়টি নিশ্চিত না হলেও পরে ইরান–এর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করে। ওই হামলায় সর্বোচ্চ নেতার মেয়ে ও নাতনিও নিহত হন বলে জানানো হয়। সে সময় খামেনির স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এবার জানা গেছে, আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন। সোমবার (২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি–এর বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত খামেনির স্ত্রীকে চিকিৎসকরা আজ মৃত ঘোষণা করেছেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝